নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সন্ধেতে অটল বিহারী বাজপায়ী স্টেডিয়ামে মুখোমুখি হয় বেঙ্গালুরু-লখনউ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর অধিনায়ক পাতিদার। লখনউয়ের হয়ে প্রথমে ব্যাট করতে আসে মার্শ এবং কুলকরণী। প্রথম থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করে এই জুটি। এরপর নবম ওভারে গিয়ে প্রথম ধাক্কা খায় লখনউ। ১৭ রান করে আউট হয়ে যায় কুলকরনী। টীমের রান তখন ৯৫। প্রথম উইকেট যাওয়ার পর টিমের দায়িত্ব নিয়ে মাঠে নামেন পুরান। মার্শ এবং পুরান জুটি টিমকে ভালো রানের দোরগোড়ায় নিয়ে যায়। সেই সঙ্গেই দুরন্ত একটি শত রানের ইনিংস খেলেন মার্শ। কিন্তু শেষ পর্যন্ত ১১১ রান করে ফিরে যেতে হয় তাঁকে। মার্শ আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে আসেন লখনউয়ের অধিনায়ক পন্থ। ৩৮ রান করে ফিরে যায় পুরান। বৃষ্টির জেরে আজকের ম্যাচ ১৯ ওভারেই সম্পন্ন হয়েছে। শেষপর্যন্ত ৩ উইকেট খুইয়ে ২০৯ রান করে লখনউ।
২১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বেথেল এবং কোহলি। কিন্তু প্রথম ওভারেই ধাক্কা খায় বেঙ্গালুরু। মাত্র ৪ রান করে আউট হয়ে যান বেথেল। টিমের রান তখন ৯। এরপর দ্বিতীয় ওভারেই বড়ো ধাক্কা খায় বেঙ্গালুরু। শূন্য রানে ফিরে যেতে হয় কিং কোহলিকে। দুই উইকেট খুইয়ে দ্বিতীয় ওভারে বেঙ্গালুরুর স্কোর তখন ৯। এই পরিস্থিতিতে টিমের হাল ধরে পাডিকাল এবং পাতিদার। দুরন্ত ব্যাট করে টিমকে শতরানের দোরগোড়ায় নিয়ে যান তাঁরা। ৩৪ রানে আউট হন পাডিকাল। অধিনায়ক পাতিদারের চওড়া ব্যাটে দুরন্ত অর্ধশত রান আসে। কিন্তু তাঁকেও ৬১ রান করে ফিরে যেতে হয়। এরপর ডেভিড এবং পান্ডিয়া টিমের হাল ধরেন। টিম ডেভিডের একের পর এক বাউন্ডারিতে তখন জয়ের আশায় বুক বাঁধছেন বেঙ্গালুরুর সমর্থকরা। কিন্তু ৪০ রানেই থেমে যান ডেভিড। পরে পান্ডিয়া ও শেফার্ড কিছুটা আশার আলো দেখালেও শেষরক্ষা হয়নি। ২০৩ রানেই থেমে যেতে হয় বেঙ্গালুরুকে। ৯ রানে নিজেদের জয় নিশ্চিত করে লখনউ।