Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এভারেস্ট জয় করে নামার পথে নিখোঁজ হন, হিলারি স্টেপের কাছে উদ্ধার বাঙালি পর্বতারোহীর দেহ

এভারেস্ট জয় করে নামার পথে নিখোঁজ হন, হিলারি স্টেপের কাছে উদ্ধার বাঙালি পর্বতারোহীর দেহ
  • ১৬ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

কাঠমাণ্ডু: দুপুরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ জয়। এভারেস্টের চূড়ায় তোলেন ভারতের পতাকা। কিন্তু বেস ক্যাম্পে ফেরার পথে বিপত্তি। বাড়ি ফেরা হল না বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষের (৪৫)। হিলারি স্টেপের কাছে উদ্ধার হল তাঁর নিথর দেহ। শুক্রবার এমনই জানানো হয়েছে স্নোয়ি হরাইজন ট্রেকের তরফে।
জানা গিয়েছে, গতকাল দুপুরে রানাঘাটে রুম্পা দাস ও সুব্রত ঘোষ এভারেস্ট জয় করেন। এর পরে নিরাপদে ক্যাম্প ফোর’এ নেমে আছেন রুম্পাদেবী। কিন্তু এভারেস্টের চূড়া থেকে ৫০০ ফুট নিচে হিলারি স্টেপের আশপাশে পৌঁছনোর পর আর নামতে পারেননি সুব্রতবাবু। স্নোয়ি হরাইজন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভাণ্ডারি জানিয়েছেন, ‘নামার সময় সুব্রতবাবু খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। দেখা দেয় উচ্চতাজনিত সমস্যা। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে আর হাঁটাচলা করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। এমনই জানিয়েছেন গাইড চম্পল তামাং।’ সুব্রতবাবুর গাইড চম্পল তামাং ক্যাম্প ফোরের পথে ফিরে আসেন এবং ভোরে গোটা বিষয়টি জানান। শুরু হয় উদ্ধারকাজ। তাঁর দেহ বেসক্যাম্পে আনার চেষ্টা চলছে।
৪৫ বছরের সুব্রত ঘোষ রানাঘাটের তিন নম্বর ওয়ার্ডের খিড়কিবাগান লেনের বাসিন্দা। বাগদা ব্লকের অন্তর্গত কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের ইংরেজির শিক্ষক। একাধিক শৃঙ্গ এর আগেও জয় করেছেন। সুব্রতবাবু সম্প্রতি অরুণাচলের গোরিচন শৃঙ্গ জয় করেছিলেন। যা অসামরিক কোনও ব্যক্তি হিসেবে বিশ্বে প্রথম।

Advertisement

এদিকে, সুব্রতবাবুর মৃত্যুর খবর রানাঘাটের বাড়িতে পৌঁছানোর পর শোকের ছায়া। বিয়ে করেননি। তবে বাড়িতে রয়েছেন দাদা বৌদি এবং বাবা-মা। যে পাহাড়কে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছিল সুব্রতবাবু আজ সেই পাহাড়ই তাঁকে কেড়ে নিল, এটা যেন বিশ্বাস করতে পারছে না খিরকিবাগান লেনের বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ