রনজিতে দুরন্ত ছন্দে বাংলা
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে রনজি ট্রফিতে শুরুটা দাপটে করেছে বাংলা। টানা দুই জয়ে এলিট গ্রুপ সি-এর শীর্ষে বঙ্গ-ব্রিগেড। ২ ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট। ঘরের মাঠে দিল্লির পর অ্যাওয়ে ম্যাচে সার্ভিসেসকে ৬০ রানে বশ মানিয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৪ রানে গুটিয়ে যায় বাংলা। ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ (৫৬) ঝকঝকে অর্ধশতরান হাঁকিয়েছেন। জবাবে সার্ভিসেস ১২২ রানে অল-আউট হয়। আসলে বাংলাকে বেগ দিতে স্পিনিং ট্র্যাক বানিয়েছিল হোম টিম। আর নিজেদের পাতা ফাঁদেই আটকে যায় সার্ভিসেস। বাংলার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন শাহবাজ ও আমির গনি। অপর দু’টি উইকেট প্রদীপ্ত প্রামাণিকের। এরপর দ্বিতীয় ইনিংসে বঙ্গ ব্রিগেড ১৪৬ রান তুললে জয়ের জন্য সার্ভিসেসের সামনে টার্গেট দাঁড়ায় ২০৯ রান। কিন্তু তারা ১৪৮ রানেই গুটিয়ে যায়। সৌজন্যে বঙ্গ-স্পিনারদের দুরন্ত পারফরম্যান্স। প্রদীপ্ত একাই চারটি উইকেট নিয়েছেন। এছাড়া শাহবাজের শিকার ৩টি।

Advertisement