Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘সাংবিধানিকভাবে ভেঙে পড়েনি বাংলা’, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে স্বীকার ইডির

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেও পশ্চিমবঙ্গ সাংবিধানিকভাবে (কনস্টিটিউশনাল মেশিনারি) সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা বলতে পারি না! সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনই মন্তব্য করল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)।

‘সাংবিধানিকভাবে ভেঙে পড়েনি বাংলা’, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে স্বীকার ইডির
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করলেও পশ্চিমবঙ্গ সাংবিধানিকভাবে (কনস্টিটিউশনাল মেশিনারি) সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা বলতে পারি না! সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে বৃহস্পতিবার এমনই মন্তব্য করল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি)। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে চলছে মামলাটির শুনানি। সেখানে ইডির আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এও বললেন, ‘পশ্চিমবঙ্গ অত্যন্ত সুন্দর জায়গা। সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত।’ 

Advertisement

যদিও আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করেন তুষার মেহতা। সেদিনের পুরো ঘটনার সিবিআই তদন্তও দাবি করেন। যদিও শীর্ষ আদালত জানিয়ে দেয়, সেদিনের ঘটনার চেয়েও বৃহত্তর বিষয় নিশ্চিত করতে এই মামলা। সেটা হল, সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করার অধিকার ইডির আছে কি? এ নিয়ে এদিন শুনানির গোড়ার দিকে রাজ্য পুলিশের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে তুষার মেহতার বিতর্ক বেঁধে যায়। এমনকি সলিসিটর জেনারেল আদালতে অপমান করছেন বলেও সরব হন মেনকা। পরিস্থিতি সামাল দেন বিচারপতি মিশ্র। এরপর প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা উল্লেখ করেন তুষার মেহতা। তা শুনে বিচারপতি মিশ্রর মন্তব্য, ‘এর সঙ্গে সংবিধানের অনুচ্ছেদ ৩২ আশ্রয় করে সরাসরি সুপ্রিম কোর্টে ইডি মামলা করতে পারে কি না, তার সম্পর্ক কোথায়? সাংবিধানিক অধিকার নিয়ে বলুন।’ আগামী ১৩ মে মামলাটির পরবর্তী শুনানি হবে। 

সম্পর্কিত সংবাদ