Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সিএবি’কে চিঠি সৌরাশিসের

ভোটের আগে বিতর্ক যেন থামতেই চাইছে না সিএবি’তে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচের পদে বিবেচিত না হওয়ায় কোচ নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ি।

সিএবি’কে চিঠি সৌরাশিসের
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে বিতর্ক যেন থামতেই চাইছে না সিএবি’তে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচের পদে বিবেচিত না হওয়ায় কোচ নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ি। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিএবি। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে সৌরাশিসের বিরুদ্ধে। সিএবি’র ওম্বুডসম্যান তথা এথিকস অফিসার প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য সৌরাশিসকে ডেকেও পাঠান। বেশ কয়েকদিন ধরে চলে শুনানি। সোমবার দুপুরে হঠাৎই সিএবি বিবৃতি জারি করে জানায়, সংস্থার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন সৌরাশিস লাহিড়ি। বিবৃতিতে লেখা হয়, সিএবি-র নির্বাচকদের কমিটি ও কোচ বাছাইয়ের পদ্ধতির স্বচ্ছতা নিয়ে কোনও অভিযোগ নেই প্রাক্তন স্পিনারের। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে এই দাবি উড়িয়ে সৌরাশিস বলেন, ‘ভুল তথ্য পরিবেশন করা  হচ্ছে সিএবি’র পক্ষে। অবিলম্বে তা সংশোধন করে উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ