প্রতিপক্ষ দিল্লি, রনজিতে অভিযান শুরু করছে বাংলা
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার কল্যাণীতে রনজি ট্রফিতে অভিযান শুরু বাংলার। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন হোমটিমের প্রতিপক্ষ দিল্লি। বাংলার প্রধান শক্তি মহম্মদ সামি, আকাশ দীপ ও মুকেশ কুমারকে নিয়ে গড়া পেস আক্রমণ। কার্যত যা ভারতীয় দলের পেস অ্যাটাক। দিল্লি দলেও রয়েছেন নবদীপ সাইনি, সিমরজিৎ সিংয়ের মতো পেসার। তবে ধারে-ভারে নিশ্চিতভাবেই এগিয়ে বাংলা। পিচে ঘাস সেজন্যই। বাংলার ব্যাটিংয়ে অভিমন্যু ছাড়াও আছেন সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত। জামিনে মুক্ত অভিষেক পোড়েলের উপস্থিতি ব্যাটিং গভীরতা বাড়াচ্ছে। অভিষেক হতে পারে ওপেনার অঙ্কুর পালের। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়, ‘বাংলা কোনো একজনের উপর নির্ভর করছে না। টিমগেমই আমাদের শক্তি।’ আর তাতে ভর দিয়েই সরাসরি জয়ের স্বপ্ন শিবিরে।

Advertisement