Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে বেলজিয়াম, সামনে স্পেন

ছিটকে গেল আমেরিকা। এবারের বিশ্বকাপে আয়োজক দেশ ছিল তিনটি। কিন্তু তিন এই দেশ কানাডা, আমেরিকা এবং মেক্সিকো কাউকেই আর দেখা যাবে না শেষ আটের লড়াইতে।

শেষ আটে বেলজিয়াম, সামনে স্পেন
  • ৭ জুলাই, ২০২৬ ০৯:০৬
Prefer us on Google

সিয়াটেল, ৭ জুলাই: ছিটকে গেল আমেরিকা। এবারের বিশ্বকাপে আয়োজক দেশ ছিল তিনটি। কিন্তু তিন এই দেশ কানাডা, আমেরিকা এবং মেক্সিকো কাউকেই আর দেখা যাবে না শেষ আটের লড়াইতে। কানাডা, মেক্সিকো আগেই ছিটকে গিয়েছিল এবারের বিশ্ব ফুটবলের মহারণ থেকে। এবার শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে গেল ইউএসএ। 

Advertisement

বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হারলো এবারের অন্যতম আয়োজক দেশ। সিয়াটেল স্টেডিয়াম ছিল মার্কিন সমর্থকে ঠাসা। কিন্তু ঘরের মাঠের সুবিধা নিতে ব্যর্থ পুলিশিচ, বোলাগানরা। বেলজিয়াম ঝরে কার্যত উড়ে গেলেন মার্কিন ফুটবলাররা। ম্যাচের ৯ মিনিটে বেলজিয়ামের চার্লস দে কেটেলারের গলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ম্যাচের ৩১ মিনিটে মালিক টিলমানের গোলে সমতা ফেরায় ইউএসএ। কিন্তু টিলমানের গোলের আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারলেন না মার্কিন সমর্থকরা। ঠিক ২ মিনিট পরে ম্যাচের ৩৩ মিনিটে ফের বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস। এরপর ম্যাচের ৫৭ মিনিটে বেলজিয়ামকে ৩-১ এগিয়ে দেন হান্স ভানাকেন। ম্যাচের শেষ মুহূর্তে একেবারে ইনজুরি টাইমে পরিবর্তে নামা রোমেলু লুকাকু মার্কিন কফিনে শেষ একটি পোঁতেন। এই ম্যাচ জিতে আগামী শনিবার রাতে লড়াইতে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

Advertisement
সম্পর্কিত সংবাদ