Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙা কাণ্ড: জামিন পেলেন আরও ৯ জন

বেলডাঙা হিংসা মামলায় আরও নয়জন অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। সোমবার কলকাতার বিচারভবনের এনআইএর বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় ওই জামিনের আবেদন মঞ্জুর করেন।

বেলডাঙা কাণ্ড: জামিন পেলেন আরও ৯ জন
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা হিংসা মামলায় আরও নয়জন অভিযুক্ত জামিন পেয়ে গেলেন। সোমবার কলকাতার বিচারভবনের এনআইএর বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় ওই জামিনের আবেদন মঞ্জুর করেন। এনিয়ে এই মামলায় ৩১ জন অভিযুক্ত জামিন পেলেন। তবে বিচারক প্রত্যককে এদিন শর্তাধীন জামিনে মুক্তি দেন। এদিন আদালতে মামলাটি উঠলে এনআইএর কৌঁসুলি শ্যামল ঘোষ জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘অভিযুক্তরা জামিন পেলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাঁদের জামিন নাকচ করা হোক।’ 

Advertisement

অন্যদিকে, ধৃতদের তরফে কৌঁসুলিরা বলেন, ‘নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিট পেশ করতে পারেনি। তাহলে কেন আমাদের মক্কেলরা অহেতুক জেল হেপাজতে কাটাবেন? তাই তাঁদেরকে যেকোনো শর্তে জামিন দেওয়া হোক।’  উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে জেল হেপাজতে থাকা নয়জন অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেন।  এদিন এনআইএর সরকারি কৌঁসুলি বলেন, ‘এই জামিনের বিষয়ে তাঁরা হাইকোর্টে গিয়েছেন। সেক্ষেত্রে উচ্চ আদালত যা পদক্ষেপ করার করবে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি এক পরি‌যায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙা উত্তাল হয়ে ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার নেয় এনআইএ। মামলার কেস ডায়েরি স্থানান্তর করা হয় রাজ্য পুলিস থেকে এনআইএর হাতে।                                                                              

সম্পর্কিত সংবাদ