Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সেনাকর্মীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ বেলদা

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন বেলদা থানার হরিবাড় এলাকার বাসিন্দা তথা সেনা জওয়ান মিঠুন দাস (৩৮)।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় সেনাকর্মীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ বেলদা
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন বেলদা থানার হরিবাড় এলাকার বাসিন্দা তথা সেনা জওয়ান মিঠুন দাস (৩৮)। ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া মিঠুনবাবু ১৫ রাজপুত রেজিমেন্টে হাবিলদার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁর পোস্টিং ছিল শিলিগুড়ির বিন্নাগুড়িতে। জানা গিয়েছে, হোলির পরের দিন শৌচাগারে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে যান তিনি। এরপর কলকাতার কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

Advertisement

রবিবার জাতীয় পতাকায় মোড়া অবস্থায় তাঁর নিথর দেহ গ্রামে এসে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ঘরের ছেলেকে শেষবার দেখতে ভিড় জমান পরিচিত ও সাধারণ মানুষ। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও গোটা গ্রাম। তাঁর স্ত্রী ও ১১ বছরের পুত্র রয়েছে। এদিন সেনাবাহিনীর সহকর্মীরা তাঁর মরদেহ নিয়ে গ্রামে আসেন। সহকর্মী সুবেদার পূর্ণ চন্দ্র দাস বলেন, «জম্মু-কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত এলাকায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি খুব ভালো স্পোর্টসম্যানও ছিলেন।» এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই সেনাকর্মীর শেষকৃত্য সম্পন্ন হয়। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ