Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রুশ তেল কিনতে ভারতের হাতে-পায়ে ধরছে আমেরিকা, ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রীর

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী। তাতে মার্কিন দ্বিচারিতা তুলে ধরার পাশাপাশি ‘অবৈধ’ ইরান যুদ্ধকে সমর্থনের জন্য একহাত নিয়েছেন ইউরোপের দেশগুলিকেও।

রুশ তেল কিনতে ভারতের হাতে-পায়ে ধরছে আমেরিকা, ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রীর
  • ১৪ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

তেহরান, ১৪ মার্চ: প্রেক্ষাপট ছিল ইউক্রেন যুদ্ধ। তখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য মাসের পর মাস বিভিন্ন দেশের উপরে চাপ সৃষ্টি করেছিল আমেরিকা। ব্যতিক্রম ছিল না ভারতও। এদিকে, সপ্তাহ দুই হল ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকা-ইজরায়েলের। আর এখন সেই রাশিয়ান তেল কিনতেই হোয়াইট হাউজ বিশ্বের কাছে ভিক্ষা চাইছে! শনিবার ঠিক এই ভাষাতেই তেল নিয়ে আমেরিকাকে কটাক্ষ করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘছি। সরাসরি উল্লেখ না করলেও তাঁর লক্ষ্য যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী। তাতে মার্কিন দ্বিচারিতা তুলে ধরার পাশাপাশি ‘অবৈধ’ ইরান যুদ্ধকে সমর্থনের জন্য একহাত নিয়েছেন ইউরোপের দেশগুলিকেও। লিখেছেন, ‘ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধকে সমর্থন করলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে পাশে পাওয়া যাবে। দুঃখজনক।’
দু’সপ্তাহ হতে চলল, পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। বরং হামলা-পালটা হামলার ঘটনা দিন দিন মাত্রা বাড়ছে। আর সেই উত্তাপে রকেট গতিতে বাড়ছে অশোধিত তেলের দাম। তেল পরিবহণে সব থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান অবরোধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ৩০ দিনের ছাড় দেয় আমেরিকা। অন্যদিকে, হরমুজে ভারতের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা না করার আশ্বাস দিয়েছে ইরান। 

সম্পর্কিত সংবাদ