Bartaman Logo
৯ জুন, ২০২৬

আর্থিক ধাক্কার জন্য তৈরি থাকুন, দেশবাসীকে সতর্ক করলেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ দেশীয় সফরের মধ্যেই মঙ্গলবার অর্থনীতির ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার খোঁচা, সংকটের সময় সবাইকে বিদেশ ভ্রমণে যেতে নিষেধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন।

আর্থিক ধাক্কার জন্য তৈরি থাকুন, দেশবাসীকে সতর্ক করলেন রাহুল
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়বেরিলি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ দেশীয় সফরের মধ্যেই মঙ্গলবার অর্থনীতির ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার খোঁচা, সংকটের সময় সবাইকে বিদেশ ভ্রমণে যেতে নিষেধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর সতর্কবার্তা, ঝড় আসছে। অর্থনৈতিক ধাক্কার জন্য তৈরি থাকুন।

Advertisement

বড়ো মঙ্গল তিথি উপলক্ষে এদিন রায়বেরিলির চুরুওয়া হনুমান মন্দিরে যান রাহুল গান্ধী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর দাবি, এমন আর্থিক ধাক্কা আসতে চলেছে যা আগে কখনও দেখা যায়নি। সামনে কঠিন সময়। আসন্ন অর্থনৈতিক ধাক্কায় ধনকুবেরদের ও প্রধানমন্ত্রীর উপর কোনো প্রভাব পড়বে না। সবচেয়ে বেশি ধাক্কা খাবে সাধারণ মানুষ। উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে অখিলেশ যাদবের দলের সঙ্গে জোট সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান রাহুল। তিনি বলেন, বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধিই সবচেয়ে বড়ো উদ্বেগের বিষয়। সেখান থেকে অন্য কোনো দিকে নজর ঘোরাতে চান না তিনি।     

সম্পর্কিত সংবাদ