Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বুধবারও জট খুলল না মহমেডানে

বুধবারও জট খুলল না মহমেডানে
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হাতে টাকা, পায়ে বল’। নয়ের দশকে শিশির ঘোষের এই উক্তি ফের ফিরে এল ২০২৪’এ। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলনে নামলেন না মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। বকেয়া বেতন না পেলে এই ধারা আগামীতেও বজায় থাকবে। উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে আন্দ্রে চেরনিশভ ব্রিগেডের। সেদিন ওয়াকওভার দিলে টুর্নামেন্টে নির্বাসনের কোপে পড়বে ক্লাব ও ফুটবলাররা। আসলে ত্রিমুখী সমস্যা চলছে মহমেডানে। ক্লাব ও দুই লগ্নিকারী সংস্থার মধ্যে চুলোচুলি হচ্ছে। প্রত্যেকেই জল মাপতে ব্যস্ত। আর ক্ষতিগ্রস্ত ফুটবলার ও সমর্থকরা। কর্তাদের সঙ্গে কথা বললেই মিলছে সবকিছু দ্রুত মিটে যাওয়ার আশ্বাস। কিন্তু কবে মিটবে? সে উত্তর অজানা। এদিকে, আইএসএলে বেঙ্গালুরুকে ৩-২ গোলে হরাল ওড়িশা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ