Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিদায়ী ম্যাচে সাউদিকে জয় উপহার কিউয়ি ব্রিগেডের

বিদায়ী ম্যাচে সাউদিকে জয় উপহার কিউয়ি ব্রিগেডের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
হ্যামিলটন: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ আগেই ২-০ ব্যবধানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে তৃতীয় ম্যাচ কেবলই নিয়মরক্ষার ছিল না টম লাথামদের কাছে। কারণ, এই টেস্ট ছিল টিম সাউদির ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের অন্তিম ম্যাচ। আর তা স্মরণীয় করে রাখা ছিল কিউয়ি শিবিরের লক্ষ্য। ইংল্যান্ডকে ৪২৪ রানে হারিয়েই সাউদিকে বিদায়ী উপহার দিলেন কেন উইলিয়ামসনরা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৪৭ রান তোলে কিউয়ি ব্রিগেড। জবাবে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসের ২০৪ রানের পুঁজির সঙ্গে ব্ল্যাক ক্যাপস বাহিনী যোগ করে আরও ৪৫৩। সৌজন্যে উইলিয়ামসনের ১৫৭ রনের ঝকঝকে ইনিংস। ৬৫৮ রানের বোঝা চাপে স্টোকসদের উপর। চাপের মুখে ২৩৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আট ওভার বল করে দু’টি উইকেট নেন সাউদি। মোট ১০৭টি টেস্টে তাঁর শিকার ৩৯১। এছাড়া ১৬১টি ওয়ান ডে’তে নিয়েছেন ২২১ উইকেট। আর ১২৬ টি-২০ ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১৬৪। ব্যাট হাতেও লোয়ার অর্ডারে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে সাউদির।
Advertisement
সম্পর্কিত সংবাদ