Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ বিশ্বকাপ জয়ের উপহার, সূর্যদের রেকর্ড অঙ্কের টাকা দেবে ভারতীয় বোর্ড

টি-২০ বিশ্বকাপ বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের জন্য বিপুল নগদ পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ছাপিয়ে গিয়েছে আগের সমস্ত নজির।

টি-২০ বিশ্বকাপ জয়ের উপহার, সূর্যদের রেকর্ড অঙ্কের টাকা দেবে ভারতীয় বোর্ড
  • ১০ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

মুম্বই, ১০ মার্চ: এ যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা! সৌজন্যে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপ বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের জন্য বিপুল নগদ পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ছাপিয়ে গিয়েছে আগের সমস্ত নজির। মোতেরায় নিউজিল্যান্ডকে কার্যত ধরাশায়ী করে ট্রফি ধরে রাখার জন্য সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানিকে ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেবে বিসিসিআই।

Advertisement

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে তাদের প্রতিটি পদক্ষেপে ধরা পড়ে আভিজাত্যের ছোঁয়া। ২০২৪ সালে রোহির শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতার পরেও মিলেছিল রাজকীয় উপহার। সেবার সফল দলের সদস্যদের জন্য মোট ১২৫ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়। যা তখনও পর্যন্ত রেকর্ড ছিল। এর দু’বছরের মাথায় নতুন পালক যুক্ত হয়েছে টিম ইন্ডিয়ার মুকুটে। সেইসঙ্গে আগের বছরের তুলনায় প্রাপ্তির অঙ্কও বাড়ল ৬ কোটি টাকা।

সম্পর্কিত সংবাদ