Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গাভাসকরকে বিশেষ সম্মান

সুনীল গাভাসকরকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের। মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে নতুন বোর্ডরুম সানির নামে করা হয়েছে ‘১০০০০ গাভাসকর’। টেস্টের ইতিহাসে দশ হাজার রানের মাইলস্টোন টপকানো প্রথম ব্যাটার সুনীল গাভাসকর।

গাভাসকরকে বিশেষ সম্মান
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সুনীল গাভাসকরকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের। মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে নতুন বোর্ডরুম সানির নামে করা হয়েছে ‘১০০০০ গাভাসকর’। টেস্টের ইতিহাসে দশ হাজার রানের মাইলস্টোন টপকানো প্রথম ব্যাটার সুনীল গাভাসকর। তাই এমন নামকরণ। উল্লেখ্য, বৃহস্পতিবার সানি নিজে তাঁর নামাঙ্কিত নতুন বোর্ডরুমের উদ্বোধন করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় বোর্ড। সেখানে দেখা যাচ্ছে সানির সঙ্গে রয়েছেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিন্নি, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ও সচিব দেবজিত্ সাইকিয়া। বিশেষ সম্মানে আপ্লুত গাভাসকর বলেন, ‘এভাবে সম্মানিত করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। জীবনে যা কিছু অর্জন করেছি ভারতীয় ক্রিকেটের জন্য।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ