Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিবিসির তালিকায় ৩ ভারতীয় মহিলা

ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করেছেন ভিনেশ ফোগত। এখন তিনি বিধায়ক। কৃষকদের অধিকার নিয়ে দশকের পর দশক ধরে সরব সমাজকর্মী অরুণা রায়।

বিবিসির তালিকায় ৩ ভারতীয় মহিলা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করেছেন ভিনেশ ফোগত। এখন তিনি বিধায়ক। কৃষকদের অধিকার নিয়ে দশকের পর দশক ধরে সরব সমাজকর্মী অরুণা রায়। আর প্রথা ভেঙে পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ করে বেওরাশি লাশের শেষকৃত্য সম্পন্ন করে থাকেন পূজা শর্মা। এই তিন ভারতীয় মহিলার কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে বিবিসি। আর তাই বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন এই তিন জন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতি উইলিয়ামস, এআই বিশেষজ্ঞ স্নেহা রেবানুর, নোবেলজয়ী নাদিয়া মুরাদ, হলিউড অভিনেত্রী  শ্যারোন স্টোনের সঙ্গেই এক তালিকায় স্থান পেয়েছেন তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ