নয়াদিল্লি: সাত পাকে বাঁধা পড়লেন ওলিম্পিকসে দু’বারের পদক জয়ী শাটলরা পিভি সিন্ধু। রবিবার রাত ১১টা ২০ মিনিটে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্র ভেঙ্কট সাই দত্ত ভারতের এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার। গত ১৫ ডিসেম্বর বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। ঠিক তার সাত দিন পর রাজস্থানের উদয়পুর প্রাসাদে হল বিয়ের অনুষ্ঠান। রবিবার রাজস্থানের সাজে সেজেছিলেন বর ও কনে। পরনে ছিল ডিজাইনার পোশাক। তবে বিয়ে হয়েছে বৈদিক মতে। আমন্ত্রিতের তালিকায় ছিলেন মাত্র দেড়শো জন অতিথি। তবে হায়দরাবাদে রিসেপসনে থাকবে এলাহি আয়োজন। খেলার জগৎ থেকে বলিউড, অনেক তারকাই হাজির থাকবেন সেই অনুষ্ঠানে।



