Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়েবাড়ি যাওয়ার পথে বুনিয়াদপুরে দুর্ঘটনায় জখম ৬

রবিবার রাতে বুনিয়াদপুর শহরের ফুটবল মাঠ এলাকায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় ছ’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, জখমরা হলেন তুলি বসাক, সুব্রত বসাক, বিপ্লব বসাক, বিপদ বসাক, মুন্নি বসাক ও মানব বসাক।

বিয়েবাড়ি যাওয়ার পথে বুনিয়াদপুরে দুর্ঘটনায় জখম ৬
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার রাতে বুনিয়াদপুর শহরের ফুটবল মাঠ এলাকায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় ছ’জন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, জখমরা হলেন তুলি বসাক, সুব্রত বসাক, বিপ্লব বসাক, বিপদ বসাক, মুন্নি বসাক ও মানব বসাক। তাঁদের বাড়ি কুমারগঞ্জ থানার সাফানগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমারগঞ্জ থেকে অটো নিয়ে বুনিয়াদপুরের হাটপুকুরে আসছিলেন নিমন্ত্রিতরা। সেই সময় বুনিয়াদপুর ফুটবল মাঠের পাশে ৫১২নং জাতীয় সড়কে অটোর সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর ছয় যাত্রী জখম হন। সেই সময় বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার  টোটো করে বাড়িতে ফিরছিলেন। পথ দুর্ঘটনা দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘাতক অটো ও ছোট গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। সেইসঙ্গে দুর্ঘটনার তদন্তে নেমেছে বংশীহারি থানার পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ