Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রবিবার

বসন্ত উৎসব

বসন্ত তুই অহংকারী একটু যেন তাড়াতাড়ি থাকিস তো দুইমাস।

বসন্ত  উৎসব
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভীক বসু:  বসন্ত তুই অহংকারী
একটু যেন তাড়াতাড়ি
থাকিস তো দুইমাস।
দুমাস মানে সেই তো ফাগুন
চৈতি সে তো রেগেই আগুন
হঠাৎ আবার ফুড়ুৎ করে
উধাও হয়ে যাস।
দখিন হাওয়া ফুলের বনে
রং মাখালি মানব মনে
জাগাস যে উচ্ছ্বাস।

Advertisement

বৈতালিক গানের গাথায়
চাঁদের আলো পাতায় পাতায়
পলাশ ঝরে যায়।
খোল করতাল বাজিয়ে কারা
প্রদক্ষিণে ধায়।
বাসন্তিকা শাড়ির মেলা
আবির নিয়ে করছে খেলা
বোল তুলেছে খোল।
আয়রে ওরে গৃহবাসী
নাচব ঘিরে পাশাপাশি
দোল এসেছে দোল।

Advertisement
সম্পর্কিত সংবাদ