রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ রিহার্সাল করতে গিয়ে প্রেমের শুরু পাপাই আর চিত্রাঙ্গদার। চিত্রাঙ্গদা পেশায় গাইনোকোলজিস্ট। পাপাইয়ের যমজ ভাই বাবাই চিত্রাঙ্গদার শ্লীলতাহানি ও অ্যাসিড অ্যাটাক করে। এই ঘটনার প্রতিশোধ নেয় চিত্রাঙ্গদা, পাপাই। এভাবেই এগিয়েছে ডাঃ বৈশালী ঘোষ পরিচালিত ‘প্রেম থেকে শুরু’র গল্প। পেশায় চিকিৎসক বৈশালী জানালেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’, ‘চিত্রাঙ্গদা’, ‘অভিসার’-এর মতো একাধিক লেখা থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি। সঙ্গে রয়েছে মহিষাসুরমর্দিনীর প্রসঙ্গও। ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ চিত্রাঙ্গদার ভূমিকায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পাপাই ও বাবাইয়ের দ্বৈত ভূমিকায় দেখা যাবে দেবদূত সেনগুপ্তকে। সোমা বন্দ্যোপাধ্যায় থাকছেন তাদের মায়ের চরিত্রে। শীঘ্রই ছবিটি মুক্তি পাবে।



