Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোলমাল থামাতে ব্যবস্থা বারাকপুর পুলিশ কমিশনারেটের, গ্রেপ্তার ১২, প্রিভেন্টিভ অ্যারেস্ট ১২০, শান্তি বজায় রাখার ডাক বিজেপিরও

নির্বাচন পরবর্তী গোলমালে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিশ কমিশনারেট। গোলমাল নিয়ন্ত্রণের জন্য পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অমিতকুমার সিং।

গোলমাল থামাতে ব্যবস্থা বারাকপুর পুলিশ কমিশনারেটের, গ্রেপ্তার ১২, প্রিভেন্টিভ অ্যারেস্ট ১২০, শান্তি বজায় রাখার ডাক বিজেপিরও
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নির্বাচন পরবর্তী গোলমালে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করল বারাকপুর পুলিশ কমিশনারেট। গোলমাল নিয়ন্ত্রণের জন্য পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অমিতকুমার সিং। তিনি নির্দেশ দিয়েছেন, যেখানে গোলমাল হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি পুলিশকর্তা এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তার সঙ্গে বৈঠক করেন। যেখানে যেখানে গোলমাল হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে গোলমাল এর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়েছে ১২০ জন। কয়েকটি নির্দিষ্ট মামলা হয়েছে। 

Advertisement

এছাড়াও বিজেপির পক্ষ থেকে গোলমাল থামাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য নির্বাচিত বিধায়ক পবন সিং দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে শান্ত হতে অনুরোধ করেছেন। কোনো তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর বা মারধর করার ঘটনা যেন না ঘটে, তাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল থেকে রাতারাতি যাঁরা পাল্টি খেয়েছেন তাঁরাই গোলমাল পাকাচ্ছেন। আমাদের কর্মীরা এই গোলমালে জড়াবেন না। বিজেপির এটা কালচার নয়। 
একইরকমভাবে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস তৃণমূল নেতাদের আশ্বস্ত করে বলেছেন, কোথাও কোনো গোলমাল হবে না। তিনি দলীয় কর্মীদেরও সতর্ক করেছেন। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।
তবে এরই মধ্যে মঙ্গলবার বারাকপুরের এক বিরিয়ানি ব্যবসায়ীর ছেলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি অবশ্য তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। টিটাগরে রাজ চক্রবর্তীর এমএলএ অফিস ক্লাবে বদলে দেওয়া হয়েছে। সেখানে নিহত মনীশ শুক্লার ছবি টাঙিয়ে বসে থাকছেন বিজেপি কর্মীরা। বুধবার বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়। অনুরোধ করা হয়, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। দলের নির্দেশে যেসব পার্টি অফিস দখল করা হয়েছে তা ফিরিয়ে দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ