Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জটিলতা কাটাতে উদ্যোগ বারাকপুরের বিধায়ক কৌস্তুভের

টিটাগর রেল সিস্টেম কারখানায় শ্রমিক সমস্যা কাটাতে উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী

জটিলতা কাটাতে উদ্যোগ বারাকপুরের বিধায়ক কৌস্তুভের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগর রেল সিস্টেম কারখানায় শ্রমিক সমস্যা কাটাতে উদ্যোগী হলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন। পরে শ্রমিকদের সঙ্গেও আলোচনা করেন। শ্রমিকদের জানিয়ে দেন, টাইম মেনে কাজ করতে হবে। যখন খুশি এলাম বা চলে গেলাম, এটা করা যাবে না। পাশাপাশি কর্তৃপক্ষকে জানিয়ে দেন, হঠাৎ করে কোনো কর্মীকেও বসিয়ে দেওয়া যাবে না। কারখানায় কোনো জটিলতা বা সমস্যা তৈরি হলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলতে হবে। কিন্তু কোনো শ্রমিকের পেটে লাথি মারা যাবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ