Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও লা লিগায় দুরন্ত জয় বার্সেলোনার, জোড়া গোল রাফিনহা ও ইয়ামালের

মরশুম সবে শুরু। তবে লিগের প্রথম তিনটি ম্যাচেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে বার্সেলোনাকে

পিছিয়ে পড়েও লা লিগায় দুরন্ত জয় বার্সেলোনার, জোড়া গোল রাফিনহা ও ইয়ামালের
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা- ৫ : রায়ো ভায়েকানো- ২

Advertisement

বার্সেলোনা: মরশুম সবে শুরু। তবে লিগের প্রথম তিনটি ম্যাচেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে বার্সেলোনাকে। কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন রাফিনহা, ইয়ামালরা। এমন দাপুটে পারফরম্যান্সের পর ইতিমধ্যেই বড়ো স্বপ্ন দেখতে শুরু করেছেন অনুরাগীরা। সোমবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল কাতালন ক্লাবটি। দলের এই জয়ে আবারও মুখ্য ভূমিকায় আপফ্রন্টের দুই তারকা রাফিনহা ও লামিনে ইয়ামাল। দু’জনের নামের পাশেই জোড়া গোল। বার্সার অপর গোলটি আত্মঘাতী। ভায়েকানোর হয়েও জোড়া লক্ষ্যভেদ সের্গিও কামেলোর। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে একধাপ পিছিয়ে রিয়াল মাদ্রিদ।
গতবার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতলেও চ্যম্পিয়ন্স লিগ অধরাই ছিল বার্সার। টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার ইউরোপ সেরার মুকুটে চোখ রেখেই এগতে চাইছেন রড্রি-ইয়ামালরা। সোমবার অবশ্য শুরুতেই গোল হজম করে বার্সা। বাঁ প্রান্ত থেকে গতিতে কৌন্দেকে পরাস্ত করে বল বাড়ান আলভারো গার্সিয়া। তা থেকে গোল করতে ভুল করেননি কামেলো (১-০)। প্রাথমিক সেই ধাক্কা সামলে ১৯ মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনহা। মার্ক বেনার্লের পাস ধরে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই জাল কাঁপান ব্রাজিলিয়ান তারকা (১-১)। দু’মিনিট বাদেই দুরন্ত শটে দলকে এগিয়ে দেন ইয়ামাল (২-১)। বিরতির পর অ্যান্টনি গর্ডনের শট বিপন্মুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ভায়েকানোর ডিফেন্ডার ফ্লোরিয়ান (৩-১)। এরপর ৫৯ মিনিটে দুরন্ত হেডে কামেলোর লক্ষ্যভেদে ব্যবধান দাঁড়ায় ৩-২। ৭০ মিনিটে গর্ডনের ব্যাক হিল থেকে নিজের দ্বিতীয় গোলটি সেরে ফেরেন রাফিনহা (৪-২)। আর ৯০ মিনিটে প্রতিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন ইয়ামাল (৫-২)।

Advertisement
সম্পর্কিত সংবাদ