Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জয়ী বার্সা-আর্সেনাল, ড্র ম্যাঞ্চেস্টারের

লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহত। রবিবার অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৫ গোলের মালা পরাল হান্স ফ্লিকের ছেলেরা। জোড়া গোল লামিনে ইয়ামালের।

জয়ী বার্সা-আর্সেনাল, ড্র ম্যাঞ্চেস্টারের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: লা লিগায় বার্সেলোনার দাপট অব্যাহত। রবিবার অ্যাওয়ে ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৫ গোলের মালা পরাল হান্স ফ্লিকের ছেলেরা। জোড়া গোল লামিনে ইয়ামালের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ, রাফিনহা ও পেড্রি। জয়ের সুবাদে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সা। 

Advertisement

এদিকে, প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে দু’বার লিড নিয়েও জিততে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র হয় ম্যাচ। রেড ডেভিলসের গোলদাতা ব্রায়ান এমবেউমো ও বেনজামিন সেসকো। এভার্টনের গোলদাতা তাইরিকি জর্জ, আইনসলে মাইটল্যান্ড-নিলেস। রবিবার অন্য ম্যাচে নাটকীয়ভাবে চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। জয়ী দলের হয়ে লক্ষ্যভেদ কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের। যদিও মরগ্যান রজার্সের গোলে ২ মিনিটেই এগিয়ে গিয়েছিল চেলসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ