Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রথা মেনে আজ ময়দানে হবে বারপুজো

পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানার আবেগ। পাড়ার দোকানে হালখাতা। ধুতি, পাঞ্জাবি আর কবজি ডুবিয়ে খাওয়া

প্রথা মেনে আজ ময়দানে হবে বারপুজো
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানার আবেগ। পাড়ার দোকানে হালখাতা। ধুতি, পাঞ্জাবি আর কবজি ডুবিয়ে খাওয়া। আর তার সঙ্গে জড়িয়ে ফুটবল ও বারপুজো। অতীতে ফি বছর বাংলা ক্যালেন্ডারের প্রথমদিনেই শুরু হত ফুটবল মরশুম। তবে এখন সেই রীতি বদলেছে। তবে বারপুজোর উন্মাদনায় কোনও ভাঁটা পড়েনি। মঙ্গলবার থেকেই তাই কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল-মোহন বাগানের পাশাপাশি অন্যান্য ক্লাবগুলিতে প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকেই তাঁবুতে সদস্য-সমর্থকদের ভিড়। এই একটা দিনে যাবতীয় লড়াই, ভেদাভেদ ভুলে চলে শুভেচ্ছা বিনিময়। প্রতি বছর বারপুজোর দিনেই নতুন মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করে ইস্ট বেঙ্গল। 

Advertisement

মোহন বাগানে অবশ্য ভিন্ন আমেজ। ক’দিন আগেই ডার্বিতে ইস্ট বেঙ্গল হারিয়ে হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পাশাপাশি আইএসএলের শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে লোবেরা ব্রিগেড। তাই সমর্থকদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা। 
এদিকে, উৎসবের আবহে শোকের ছায়া বাংলার ফুটবলে। মাঠেই প্রয়াত তরুণ ফুটবলার সুনীল হাঁসদা (৩১)। ঘটনাটি ঘটেছে আউশগ্রামে। ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েন সুনীল। হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

সম্পর্কিত সংবাদ