Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নিষিদ্ধ সঞ্জয়, নোরার গান

বিতর্কে নাম জড়ালেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি গান ঘিরে সমালোচনার ঝড় উঠেছে

নিষিদ্ধ সঞ্জয়, নোরার গান
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিতর্কে নাম জড়ালেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি গান ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। তাঁদের অভিনীত কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি আইটেম গান নিয়ে চর্চা চলছে। অভিযোগ, গানের কথায় একাধিক অশালীন শব্দ রয়েছে। যা অবিলম্বে পরিবর্তন করার দাবি উঠেছে নানা মহলে। বিতর্ক এতদূর গড়িয়েছে যে, এই গানের বিরুদ্ধে পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন। গানটি নিয়ে আপত্তি জানিয়ে নোটিস জারি হয়েছে। একাধিক লাইনে দ্বৈত অর্থ তৈরি হয় এমন শব্দ ব্যবহৃত। তা নিয়ে আপত্তি জানিয়েছেন গায়ক আরমান মালিকও। কঙ্গনা রানাওয়াতও সমালোচনা করেছেন এই গানের। বিতর্ক বাড়তেই মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে গানটি সরিয়ে নেওয়া হয়েছে ইউটিউব থেকে। উল্লেখ্য, সঞ্জয় দত্ত অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে আজ, বুধবার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ