নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক প্রতারণার মামলায় চারটি রাজ্যের ছ’টি জায়গায় রবিবার দিনভর তল্লাশি চালাল সিবিআই। বেসরকারি এই কোম্পানির বিরুদ্ধে ১১০৯ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। ওড়িশার ভুবনেশ্বরের এই কোম্পানিটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেয়। ফুলিয়ে ফাঁপিয়ে ব্যবসা দেখিয়ে প্রতিবছর তাদের
ঋণের পরিমাণ বাড়ায়। কিস্তির টাকা শোধ না হওয়ায় ব্যাংক অভ্যন্তরীণ অনুসন্ধানে নেমে জানতে পারে, জাল লেনদেনের নথি জমা পড়েছে। এভাবেই তাদের ঋণের পরিমাণ বাড়িয়েছে কোম্পানি। সিবিআইয়ের কাছে অভিযোগ হয়। এই মামলার তদন্তে কলকাতার এই সংস্থার অফিস সহ ওড়িশা, উত্তরাখণ্ড ও তামিলনাডুতে তল্লাশি চলে। বাজেয়াপ্ত করা হয়েছে গুরত্বপূর্ণ নথি। ফাইল চিত্র