নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত আসাননগর এলাকায় চাঞ্চল্য। রবিবার রাতে হঠাৎ করেই একটি ব্যাঙ্কের সিকিউরিটি অ্যালার্ম হঠাৎ বেজে উঠতেই চাঞ্চল্য ছড়ায়। এমনিতেই রবিবার, তার উপর রাতে এইভাবে অ্যালার্ম বাজায় হতবাক সকলেই। প্রথমেই এলাকার লোকজন দৌড়ে আসে। ভীমপুর থানার পুলিসও এসে হাজির হয়। তারপর দেখা যায়, ব্যাঙ্কের ছাদের দরজা খোলা রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ইঁদুরের উপদ্রবের কারণে সেন্সর এবং সিকিউরিটি অ্যালার্ম একসঙ্গে বেজে ওঠে।



