Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫০ গ্রাম সোনা সহ গ্রেপ্তার বাংলাদেশি যুবক

পেট্রাপোল থানার পুলিশ ১৫০ গ্রাম সোনা সহ বাংলাদেশি যুবক রিয়াজুল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সোনা পাচারের ঘটনা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পড়ুন।

১৫০ গ্রাম সোনা সহ গ্রেপ্তার বাংলাদেশি যুবক
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পাচারের সময় সোনা সহ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। ধৃতের নাম রিয়াজুল হক চৌধুরী (৩৭)। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার বাসিন্দা তিনি। ধৃতের কাছ থেকে ৫টি সোনার রড উদ্ধার হয়েছে। যার ওজন ১৩৯ গ্রাম। আনুমানিক মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে ভারতে আসছিলেন বাংলাদেশি যুবক রিয়াজুল। বিএসএফ তাঁর ব্যাগ পরীক্ষা করে জানতে পারে, ব্যাগে সোনা রয়েছে। সোনার বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পেট্রাপোল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, সোনা গলিয়ে রডের মতো করে ট্রলি ব্যাগের বাইরে কভারের মধ্যে বিশেষভাবে রেখে আবার সেলাই করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। যন্ত্রের সাহায্যে ব্যাগ পরীক্ষা করতেই সোনার অবস্থান জানতে পারে জওয়ানরা। পুলিশ ধৃতের পাসপোর্ট প্রাথমিকভাবে যাচাই করে জানতে পেরেছে ধৃত যুবক আগে বহুবার ভারতে এসেছিল। সূত্রের দাবি, যাত্রী হিসাবে পণ্য আনা নেওয়া করত। তবে পুলিশের অনুমান, এদিন ক্যারিয়ার হিসাবে বাংলাদেশ থেকে সোনাগুলি ভারতে নিয়ে আসছিল। তবে সেগুলি কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ