Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শপিং হল না, আগুনের গ্রাসে পরিবার সহ মৃত্যু বাংলাদেশি সাংবাদিকের

কথা ছিল বুধবার নিউ মার্কেট থেকে মার্কেটিং করে বাংলাদেশে ফিরবেন তাঁরা। কিন্তু, তা আর হয়ে উঠল না

শপিং হল না, আগুনের গ্রাসে পরিবার সহ মৃত্যু বাংলাদেশি সাংবাদিকের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা ছিল বুধবার নিউ মার্কেট থেকে মার্কেটিং করে বাংলাদেশে ফিরবেন তাঁরা। কিন্তু, তা আর হয়ে উঠল না। মঙ্গলবার গভীর রাতেই মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন আর দমবন্ধ করা ধোঁয়ার কুণ্ডলী প্রাণ কেড়ে নিল দেবাশিস দত্ত ও তাঁর পরিবারের। পুলিশ জানিয়েছে, শ্বাসরুদ্ধ হয়েই মারা গিয়েছেন তাঁরা। বাংলাদেশের বাসিন্দা দেবাশিসবাবু পেশায় সাংবাদিক ছিলেন। কুষ্ঠিয়ার সাংবাদিক মহলে তাঁর পরিচিতি যথেষ্ট। এই ঘটনায় দেবাশিসবাবু ছাড়াও তাঁর শিশুপুত্র স্বর্ণাশিস দত্ত (২ বছর ৮ মাস), স্ত্রী আফসানা শারমিন (২৭) এবং শ্বশুর আক্রম আলি (৭৪) শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। দেবাশিসের বাড়ি কুষ্ঠিয়ার আরুপাড়া মোহিনী মিল এলাকায়। আক্রম আলি থাকতেন কুষ্ঠিয়া শহরের থানাপাড়ায়। জানা গিয়েছে, স্ত্রীকে চিকিৎসা করিয়ে মঙ্গলবার সকালেই তাঁরা বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরেছিলেন। মঙ্গলবার ক্লান্তি থাকায় আর মার্কেটিং করতে বের হননি। বুধবার সকালে নিউ মার্কেট ঘোরার কথা ছিল তাঁদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ