Bartaman Logo
১০ জুন, ২০২৬

জাল পাসপোর্ট ব্যবহার করে অবৈধ কাজ, কারাদণ্ড বাংলাদেশি নাগরিকের

জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ এবং অবৈধভাবে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠল এক বাংলাদেশির বিরুদ্ধে

জাল পাসপোর্ট ব্যবহার করে অবৈধ কাজ, কারাদণ্ড বাংলাদেশি নাগরিকের
  • ১২ মে, ২০২৬ ১৩:০৫
Prefer us on Google

লখনউ, ১২ মে: জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ এবং অবৈধভাবে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠল এক বাংলাদেশির বিরুদ্ধে। অভিযুক্তর নাম আব্দুল আমিন। একাধিক অবৈধ কাজের জেরে বল্লিয়া জেলার বিশেষ বিচারক রামকৃপাল তাকে দোষী সাব্যস্ত করেন।  অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে তিন বছরের কারাদণ্ড এবং ১০০০০ টাকার জরিমানা করেছে উত্তরপ্রদেশের আদালত।

Advertisement

অভিযোগ, ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করে আমিন। এরপর বালিয়ার কিছু স্থানীয় বাসিন্দার সাহায্যে অবৈধভাবে ভারতীয় নথি সংগ্রহ করে সে। আর সেই নথি দেখিয়েই পশ্চিমবঙ্গের পান্ডুয়ার পুরুষোত্তমপুরে অবৈধভাবে কিছু জমি রেজিস্ট্রি করে। এবং সেই  সঙ্গেই  ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে  একাধিকবার বিভিন্ন দেশে যায় আমিন।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এই ব্যক্তি। ২০২৩ সালের মার্চ মাসে আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতওয়াল থানার এটিএস বারাণসী ইউনিটের ইন্সপেক্টর ভারত ভূষণ তিওয়ারি। দায়ের করা মামলাটি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিদেশী আইনে নথিভুক্ত করা হয়। বিষয়টি অনেকদিন ধরেই খতিয়ে দেখছিল পুলিশ। শেষ পর্যন্ত সমস্ত অভিযোগের ভৃত্তিতে দোষী সাবস্ত করা হয় তাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ