Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা’, ট্রাম্প প্রশাসনের রিপোর্টে মুখ পুড়ল ইউনুস সরকারের

হাসিনা সরকারের পতনের পর বারবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কিন্তু, প্রত্যেকবারই  তা খারিজ করে দিয়েছে ইউনুস প্রশাসন।

‘বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘুরা’,  ট্রাম্প প্রশাসনের রিপোর্টে মুখ পুড়ল ইউনুস সরকারের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ঢাকা: হাসিনা সরকারের পতনের পর বারবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। কিন্তু, প্রত্যেকবারই  তা খারিজ করে দিয়েছে ইউনুস প্রশাসন। কিন্তু, এবার তদারকি সরকারের সেই দ্বিচারিতা বেআব্রু হয়ে গেল মার্কিন সংস্থার রিপোর্টে। জানা গিয়েছে, আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) একটি রিপোর্ট প্রকাশ করেছে। তারা জানিয়েছে,  বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন বিপন্ন। স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছেন না তাঁরা। রিপোর্টের বাংলাদেশ পুলিসের তথ্যও তুলে দিয়েছে মার্কিন সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, হাসিনা দেশ ছাড়ার পর ৫ থেকে ২০ আগষ্টের মধ্যেই প্রায় ১ হাজার ৮০০টি হিংসার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, সংখ্যালঘুদের ধর্মীয় ও মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ