Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

তানজিদের সেঞ্চুরি, অজিদের বিরুদ্ধে দাপট বাংলাদেশের

ঘরের মাঠেই প্রবল চাপে অস্ট্রেলিয়া। তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে! শুনতে অবাক লাগলেও ডারউইনে দু’ম্যাচের সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে টাইগার-ব্রিগেড।

তানজিদের সেঞ্চুরি, অজিদের বিরুদ্ধে দাপট বাংলাদেশের
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডারউইন: ঘরের মাঠেই প্রবল চাপে অস্ট্রেলিয়া। তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে! শুনতে অবাক লাগলেও ডারউইনে দু’ম্যাচের সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে টাইগার-ব্রিগেড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১। ঝুলিতে এখন লিড ১৫৩ রানের। সৌজন্যে, তানজিদ হাসানের দুরন্ত শতরান। ৮টি চার ও ১টি ছক্কা সহ ১৯৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। ব্র্যাডম্যানের দেশে বাংলাদেশের কোনো ব্যাটারের এটাই প্রথম টেস্ট সেঞ্চুরি। সেটাও আবার এদেশে তাঁর প্রথম টেস্ট ইনিংসে। ১৯৬৪ সালে হানিফ মহম্মদের পর দ্বিতীয় এশীয় হিসেবে এই কীর্তি তানজিদের। 

Advertisement

ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত (৮৪) অবশ্য নিশ্চিত শতরান হারালেন। মোমিনুল হক (৪৯), মুশফিকুর রহিম (৩৬) রান পেলেও ব্যর্থ লিটন দাস (০)। দিনের শেষে ক্রিজে আছেন মেহদি হাসান মিরাজ (ব্যাটিং ৩২) ও হাসান মামুদ (ব্যাটিং ১৩)। অস্ট্রেলিয়ার বোলারদের এদিন বেশ সাদামাটা দেখিয়েছে। মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড দু’টি করে উইকেট নিয়েছেন। এছাড়া প্যাট কামিন্স ও নাথান লিয়ঁর শিকার একটি করে উইকেট। তবে দ্বিতীয় নতুন বলে মাত্র ১১ রানের ফারাকে তিন উইকেট নিয়ে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে হোমটিম। তবে পড়ন্ত বেলায় অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে প্রায় ২৫ ওভার খেলে ৪৩ রান যোগ করেছেন মেহদি ও হাসান।

Advertisement
সম্পর্কিত সংবাদ