Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আন্তর্জাতিক সম্মেলনে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড

বাংলা ভাষাচর্চা ও সংস্কৃতি অনুশীলনের এক আন্তর্জাতিক সংগঠন ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’। সম্প্রতি সল্টলেকের সুরেশ নেওটিয়া সেন্টার ফর এক্সিলেন্সে অনুষ্ঠিত হল এই সংস্থার পঞ্চম বার্ষিকী আন্তর্জাতিক সম্মেলন

আন্তর্জাতিক সম্মেলনে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাংলা ভাষাচর্চা ও সংস্কৃতি অনুশীলনের এক আন্তর্জাতিক সংগঠন ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’। সম্প্রতি সল্টলেকের সুরেশ নেওটিয়া সেন্টার ফর এক্সিলেন্সে অনুষ্ঠিত হল এই সংস্থার পঞ্চম বার্ষিকী আন্তর্জাতিক সম্মেলন। তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে নানা ওয়ার্কশপ, সম্মেলন, আলোচনাসভা ছাড়াও ছিল বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংস্থা ‘সুরের ধারা’-র শিল্পীরা। এরপর একক কণ্ঠে রবীন্দ্রনাথের নানা পর্যায়ের সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। প্রথম দিনের শেষ পরিবেশনা ছিল অস্ট্রেলিয়াবাসী বাঙালি নিরুপমা রহমানের বাংলা গান। দ্বিতীয় দিনে শ্রুতিনাটক ও ‘সম্প্রীতি কনসার্ট ইউকে’-র সংগীতানুষ্ঠানে মেতে উঠেছিল প্রেক্ষাগৃহ। তৃতীয় দিনের অনুষ্ঠানে অংশ নেয় লন্ডনের আর একটি সংস্থা ‘পারাবার ইউকে’। সম্মেলনের সমাপ্তিও হয় রেজওয়না চৌধুরী বন্যার সংগীতের মাধ্যমে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ