নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি ক্ষমতায় এসেই স্বাস্থ্যক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এক দেশ এক হেলথ আইডি বা প্রত্যেক নাগরিকের আভা (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট) চালু করছে। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই সরকারি পোর্টালে নথিভুক্ত করেই আউটডোর, ইন্ডোর, রোগ-রক্তপরীক্ষা, ফার্মাসি সর্বত্র পরিষেবা দিতে হবে—এমনই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এর জেরে হাসপাতালে আসা মানুষের ভোগান্তি হচ্ছে। তবে দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, এপর্যন্ত রাজ্যে সাড়ে ৯ কোটি আভা অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ। প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। আর তারপরের স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।



