Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান, বেআইনি টোটোর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি

বনগাঁ শহরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ অভিযান শুরু। বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়ুন।

ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান, বেআইনি টোটোর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ শহরকে যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে ফের যৌথ অভিযান চালাল প্রশাসন। শুক্রবার পরিবহণ দপ্তর, পুরসভা ও পুলিশ বাহিনী একযোগে হানা দেয় বাজারে। এদিন বনগাঁর ট বাজার এলাকায় ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের এদিন সতর্ক করা হয়। তাঁদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। আগামী সাতদিনের মধ্যে তাঁরা ফুটপাত খালি না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement

বনগাঁ পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য প্রশাসনের নির্দেশ মেনে ফুটপাত দখল করে থাকা সব ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া হবে। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, আমরা আগেও বহুবার ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে ব্যবসা করার জন্য অনুরোধ করেছি। তাঁরা আমাদের অনুরোধে কান দেননি। এবার ফের একবার অনুরোধ করলাম। এরপরও কেউ কথা না শুনলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ২০১৪ সালে শহরের অন্যতম ব্যস্ত রাখালদাস সেতুর নীচে তৎকালীন চেয়ারম্যান ফুটপাতের ব্যবসায়ীদের জন্য মার্কেট তৈরি করে দিয়েছিলেন। সেখানে ৫৪টি দোকান রয়েছে। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ বিষয়ে আধিকারিকরা কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে পরিবহণ দপ্তরের নির্দেশ মেনে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে এবং বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মহকুমা প্রশাসন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পুরসভায় প্রায় ১২০০ বেআইনি টোটো রয়েছে। এইসব টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টোটো চালকদের জন্য নির্দিষ্ট রুট বেঁধে দিতে ইউনিয়ন সদস্যদের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ