Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কুলিয়ায় ভাঙল বাঁশের সেতু

স্রোতের জল আর তার সঙ্গে আসা কচুরিপানার চাপে আমতা বিধানসভার কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপরে বাঁশের সেতু ভেঙে গেল।

কুলিয়ায় ভাঙল বাঁশের সেতু
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্রোতের জল আর তার সঙ্গে আসা কচুরিপানার চাপে আমতা বিধানসভার কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপরে বাঁশের সেতু ভেঙে গেল। রবিবার বেলা আড়াইটে নাগাদ সেতুটি ভেঙে পড়ে। এদিকে বাঁশের এই সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন দ্বীপাঞ্চলের বাসিন্দারা। তবে সমস্যা মেটাতে আপাতত প্রশাসনের পক্ষ থেকে নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা হয়েছে। সেই সঙ্গে নদী পারাপারের সময় কোনোরকম বিপদ এড়াতে পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

দ্বীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য মুণ্ডেশ্বরী নদীর উপরে ছিল এই বাঁশের সেতু। এদিন বেলায় নদীতে পানার চাপে আচমকা সেতুটির মাঝের অংশ বসে যায়। ফলে সেতুটির উপর দিয়ে লোক চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মানুষের সমস্যা মেটাতে নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রায় প্রতিবছর বর্ষাকালে এই সমস্যা তৈরি হয়। নদীর উপর ঢালাই সেতু নির্মাণের কাজ চলছে। সেটা হয়ে গেলে সমস্যা মিটবে বলে মত তাঁদের।
এই বাঁশের সেতু ভেঙে যাওয়া প্রসঙ্গে বিধায়ক অমিত সামন্ত বলেন, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে। নৌকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নদীর উপর কুলিয়া সেতুও তৈরি হচ্ছে। সেটা যত দ্রুত সম্ভব শেষ করা যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ