Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শুভেন্দুর পঞ্চমুখ বালু, বিজেপির ঠেস, ‘লাভ হবে না’

এই সেদিনও শুভেন্দু অধিকারীর সমালোচনায় মুখর থাকতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(বালু)। এবার তাঁর মুখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা!

শুভেন্দুর পঞ্চমুখ বালু, বিজেপির ঠেস, ‘লাভ হবে না’
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এই সেদিনও শুভেন্দু অধিকারীর সমালোচনায় মুখর থাকতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(বালু)। এবার তাঁর মুখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা! শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কালীঘাট-তৃণমূল থেকে সরে দাঁড়ানোর পর ঋতব্রত-তৃণমূলে যোগ দিয়েছেন বালু। সম্প্রতি শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি একটি জেলার দায়িত্ব সামলাতেই হিমশিম খেয়েছি। অথচ শুভেন্দু পাঁচটি জেলার সংগঠন সামলেছে। এত সফল নেতা আমি জীবনে দেখিনি।’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, ‘শুভেন্দু আমাদের প্রজন্মের নেতা। ও মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমার কাছে গর্বের। ও কাজ করতে চাইছে। একজন মুখ্যমন্ত্রীকে কাজ করার সময় দেওয়া উচিত।’ তাঁর এই মন্তব্য ঘিরে হাবড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, একসময় হাবড়ার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয়। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, ‘বরুণ বিশ্বাস হত্যা মামলার ফাইল খুলছে বলেই এখন মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। গেরুয়া গেঞ্জি পরে এসব কথায় চিঁড়ে ভিজবে না। জেলযাত্রা নিশ্চিত।’ তাঁর আরও কটাক্ষ, ‘এতদিন শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে অপমান করা হয়েছে। সেই দম্ভ আজ কোথায়? আর যা-ই হোক, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ