Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সাত পাক সেনাকে মৃত্যুদণ্ড, দাবি বালোচদের

বন্দি সাত পাকিস্তানি সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনই দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। গত মাসে বালুচিস্তানে পাক বাহিনী ‘অপারেশন হেরোফ-২’ চালিয়েছিল।

সাত পাক সেনাকে মৃত্যুদণ্ড, দাবি বালোচদের
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ:  বন্দি সাত পাকিস্তানি সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনই দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। গত মাসে বালুচিস্তানে পাক বাহিনী ‘অপারেশন হেরোফ-২’ চালিয়েছিল। সেই সময়  ১৭ জন পাক সেনাকে বন্দি করেছিলেন বিদ্রোহীরা। ১০ জন বালোচ বংশোদ্ভূতকে ছেড়ে দেওয়া হয়েছিল।  বাকি আটক সেনাদের মুক্তির শর্ত হিসাবে বন্দি বিনিময় জন্য পাকিস্তান সরকারকে সাতদিনের সময়সীমাও  দিয়েছিল বিএলএ। সেই সময়সীমা শেষে ওই পাক সেনাদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণের কথা জানাল তারা। বিদ্রোহীরা জানিয়েছে, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা, গুম করে দেওয়ার মতো অন্যান্য অপরাধে যুক্ত ওই সেনাকর্মীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে পাকিস্তান আটক সেনাদের মুক্তির ব্যাপারে সদর্থক ভূমিকা নেয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ