Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

মালালার বই পড়ার ‘অপরাধ’, আমেদাবাদে তাণ্ডব বজরং দলের

নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাইয়ের লেখা বই পড়া ‘অপরাধ’! এই অভিযোগ তুলে মোদিরাজ্য গুজরাতে সমাজকর্মীদের মারধর ও শ্লীলতাহানি করল বজরং দলের সদস্যরা।

মালালার বই পড়ার ‘অপরাধ’, আমেদাবাদে তাণ্ডব বজরং দলের
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাইয়ের লেখা বই পড়া ‘অপরাধ’! এই অভিযোগ তুলে মোদিরাজ্য গুজরাতে সমাজকর্মীদের মারধর ও শ্লীলতাহানি করল বজরং দলের সদস্যরা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন জনকে আটক করেছে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণপন্থী সংগঠনগুলির চাপে মালালার লেখা বই সরিয়ে নিতে বাধ্য হয়েছিল স্থানীয় একটি স্কুল। বিষয়টি নিয়ে তুমুল শোরগোল হয় সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদে স্থানীয় একটি পার্কে বই পড়ার কর্মসূচি আয়োজন করেছিল একটি সামাজিক সংগঠন। সেখানে ইউসুফজাই ছাড়াও মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর লেখা বইও পাঠ করা হচ্ছিল। তখনই সেখানে তাণ্ডব চালায় বজরং দল। অনুষ্ঠানটির উদ্যোক্তা জয়কুমার ঠাকুর জানিয়েছেন, লাঠি নিয়ে তাণ্ডব চালানো হয় সামাজিক সংগঠনটির সদস্যদের উপর। মহিলাদেরও শ্লীলতাহানি করা হয়। ঘটনায় ২ জন বজরং দলের সদস্য ও ১৮ জন অজ্ঞাতপরিচয় সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ