Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

উত্তরাখণ্ডে জুতোর শোরুমে হামলা চালাল বজরং দল, মুসলিম ম্যানেজারদের হেনস্তা

উত্তরাখণ্ডে জুতোর শোরুমে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, উত্তরাখণ্ডের বজরং দলের আহ্বায়ক বিকাশ বর্মার নেতৃত্বে বৃহস্পতিবার রাজপুত রোডের ওই শোরুমে চড়াও হন  সংগঠনের বহু কর্মী।

উত্তরাখণ্ডে জুতোর শোরুমে  হামলা চালাল বজরং দল, মুসলিম ম্যানেজারদের হেনস্তা
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: উত্তরাখণ্ডে জুতোর শোরুমে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, উত্তরাখণ্ডের বজরং দলের আহ্বায়ক বিকাশ বর্মার নেতৃত্বে বৃহস্পতিবার রাজপুত রোডের ওই শোরুমে চড়াও হন  সংগঠনের বহু কর্মী। এমনকী দোকানের মুসলিম ম্যানেজারদের নামের ট্যাগে ‘জেহাদি’ শব্দটি লিখে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেননি বিকাশ। তিনি বলেন, ‘ওই শোরুমের হিন্দু কর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ করে মাইনে কাটা হচ্ছে। হয়রানির এমন অভিযোগ পেয়েই সেখানে যাই।’ শনিবার ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তাতে দেখা যাচ্ছে, বজরং দলের কর্মীরা দোকানে ঢুকে নির্দিষ্টভাবে মুসলিম ম্যানেজারদের উপর চড়াও হচ্ছেন। আর নেম ট্যাগগুলি ছিনিয়ে নিয়ে লিখে দিচ্ছেন ‘জেহাদি’। 

Advertisement

ঘটনা প্রসঙ্গে বিকাশ বলেন, ‘কর্মরত এক ব্যক্তির চিঠি পেয়ে শোরুমে যাই। হিন্দু কর্মীদের ১৪ ঘণ্টা করে খাটানো হয়। কোনো ওভার টাইম দেওয়া হয় না। নির্দিষ্ট করে দু’জন ম্যানেজার এই কাজ করছেন।’ তবে পুলিশ এই ঘটনা নিয়ে কোনো এফআইআর দায়ের করেনি। শোরুমের সামনেই রয়েছে পুলিশের একটি চেকপোস্ট। সেই চেকপোস্টের ইন-চার্জ সন্দীপ কুমার বলেন, ‘আমরা এখনও এই নিয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ