গ্রেপ্তারি এড়ানোর জন্য পুলিশ সুপারের সঙ্গে সেটিং করিয়ে দেওয়ার নামে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের কাছে ফোন। হোয়াটসঅ্যাপ ডিপিতে পুলিশের লোগো। এরকম নম্বর থেকে ফোন যাচ্ছে জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, শহিদ মাতঙ্গিনী ব্লকের দলের নেতা জয়দেব বর্মণ, সুমিত সামন্ত সহ আরও অনেকের কাছেই। টাকার বিনিময়ে রফা করা হবে বলে টোপ দেওয়া হচ্ছে। গোটাটাই একটা প্রতারণা চক্র বলে জানা যাচ্ছে। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে এনেছেন এলাকার তৃণমূল নেতারা।



