Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বৈশাখী পালিত হল ১০ ডাউনিং স্ট্রিটে

সাড়ম্বরে বৈশাখী উৎসব পালিত হল ১০ ডাউনিং স্ট্রিটে। এদিন হলুদ, কমলা ফুল, হরেক রকমের মোমবাতি ও রিবনে সেজে উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিখ ধর্মালম্বীরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন

বৈশাখী পালিত হল ১০ ডাউনিং স্ট্রিটে
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: সাড়ম্বরে বৈশাখী উৎসব পালিত হল ১০ ডাউনিং স্ট্রিটে। এদিন হলুদ, কমলা ফুল, হরেক রকমের মোমবাতি ও রিবনে সেজে উঠেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শিখ ধর্মালম্বীরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন। 

Advertisement

শিখ ধর্মালম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী। এদিনের অনুষ্ঠানে বিশ্বাস, সেবা ও প্রতিনিধিত্বের বার্তা তুলে ধরেন সাংসদ সতবীর কাউর। তিনি জানান, সাদাম্পটন টেস্টের জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দু’দশকে প্রথম শিখ ধর্মাবলম্বী মন্ত্রী হিসাবেও তিনি গর্বিত। সংসদে রেকর্ড সংখ্যক শিখ সাংসদ থাকার প্রসঙ্গ তুলে ধরে জনসেবায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন সতবীর। তিনি বলেন, ‘শিখ ধর্মের ঘৃণার পরিবর্তে ভালোবসা, বিভেদের বদলে ঐক্য, দুর্বলতমকে রক্ষা ও নিঃস্বার্থ সেবার নীতিই আমাকে রাজনীতিতে নিয়ে এসেছে।’ বক্তব্য দিতে উঠে সতবীরের নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সদ্য মা হয়েছেন সতবীর। মাতৃত্বের সঙ্গে যেভাবে তিনি প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন তাঁরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ব্রিটেনের ইতিহাসে শিখদের অবদানের কথা বলতে গিয়ে, সোম-এর যুদ্ধে শিখ সৈন্যদের বীরত্বের কথাও তুলে ধরেন তিনি। শিখদের অতীত ব্রিটিশ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলেও বর্ণনা করেন তিনি। পাশাপাশি ব্রিটেন জুড়ে ক্রমশ বেড়ে চলা শিখ বিদ্বেষেরও নিন্দা শোনা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে। বিভেদকামীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ