Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

এসএসসির প্রাক্তন কর্তার জামিনের শুনানি পিছল

এসএসসির প্রাক্তন কর্তার জামিনের শুনানি পিছল
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। বিষয়টির নিষ্পত্তি হলেও এই সংক্রান্ত ফৌজদারি মামলা চালানোর পক্ষেই রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই মতো শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আর্জির শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিনের শুনানিতে কেন্দ্রীয় এজেন্সির তরফে তাঁর জামিনের আর্জির বিরোধিতা করা হয়। শুধু তা-ই নয়, এব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে আরও তিন সপ্তাহ সময় চায় সিবিআই। বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ তা মঞ্জুর করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ