ইন্দোর: জামিন পেলেন চাঞ্চল্যকর হানিমুন মার্ডার মামলার মূল অভিযুক্ত সোনম রঘুবংশী। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করার অভিযোগ উঠেছিল সোনমের বিরুদ্ধে। রাজার দাদা বিপিন রঘুবংশী সোনমের জামিনের খবর জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে আটজনকে গ্রেপ্তার করেছিল মেঘালয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজনকে আগেই জামিন দিয়েছে আদালত। এবার সোনমের জামিনের আরজিও মঞ্জুর হল। শিলংয়ের পুলিশ সুপার বিবেক সিয়েম বলেন, ‘আদালত অভিযুক্তকে জামিন দিয়েছে। তবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলা হচ্ছে। আইন অনুযায়ী পুলিশ মামলার প্রক্রিয়া চালিয়ে যাবে।’



