জামিন সন্দীপ ঘোষের
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের আর্থিক দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে সুপ্রিম কোর্টের  বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করল। গত দু বছর ধরে সন্দীপ ঘোষ জেলে। সিবিআই ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাতজনের বয়ান রেকর্ড করেছে। তাই সিবিআইয়ের তদন্তের শ্লথ গতির জেরে শর্তসাপেক্ষে সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। শর্ত ঠিক করবে ট্রায়াল কোর্ট।