Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর লিফ্ট কাণ্ডে ৩ ধৃতের জামিন নাকচ

আর জি কর লিফ্ট কাণ্ডে ধৃত তিন লিফ্টম্যানের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত ওই আবেদন নাকচ করে দিয়ে তাঁদের ১৩ মে পর্যন্ত ফের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। মুখ্য সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ এদিন ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান।

আর জি কর লিফ্ট কাণ্ডে ৩ ধৃতের জামিন নাকচ
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফ্ট কাণ্ডে ধৃত তিন লিফ্টম্যানের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত ওই আবেদন নাকচ করে দিয়ে তাঁদের ১৩ মে পর্যন্ত ফের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। মুখ্য সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ এদিন ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, তদন্ত চলছে। তাই এই অবস্থায় অভিযুক্তদের জামিন দেওয়া ঠিক হবে না। তাতে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। ধৃতদের তরফে আইনজীবী সপ্তর্ষি ঘোষ যে কোনও শর্তে মক্কেলদের জামিনের আবেদন জানান। বিচারক মামলার কেস ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তদের আরজি নাকচ করে দেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ