Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে মুখে চওড়া হাসি বাগনানের পদ্মচাষিদের

রাজ্যে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণ উপলক্ষ্যে হাসি আরও চওড়া হল হাওড়া জেলার পদ্ম থেকে অন্যান্য ফুলচাষিদের মুখে।

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে মুখে  চওড়া হাসি বাগনানের পদ্মচাষিদের
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণ উপলক্ষ্যে হাসি আরও চওড়া হল হাওড়া জেলার পদ্ম থেকে অন্যান্য ফুলচাষিদের মুখে। কারণ এদিন বাগনান থেকে পাঁচ কুইন্টালের বেশি পদ্মফুল গেল বিভিন্ন অনুষ্ঠানে। বাজারে ভালো দামও পাওয়া গেল। এভাবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় হাসি ফুটেছে বাগনানের পদ্মচাষিদের মুখে। বাগনানের দুটি ব্লকেই প্রচুর পদ্ম চাষ হয়। বাগনানের ঘোড়াঘাটা, ওড়ফুলি, বাঁকুড়দহ হেলেদ্বীপ সহ বিভিন্ন এলাকায় নানা ধরনের ফুলের পাশাপাশি পদ্ম ফুলেরও চাষ হয়। এবার ভোটের প্রচারের শুরু থেকেই রজনীগন্ধা সহ পদ্মফুলের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিগ্রেডের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে প্রচুর পদ্ম লেগেছে। 

Advertisement

বাগনানের ফুলচাষিদের বক্তব্য, বিক্রি হওয়া ফুলের মধ্যে সবার উপরে আছে পদ্ম। বাঁকুড়দহ গ্রামের ফুলচাষি পুলক ধারা জানান, শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ উপলক্ষে ফুলের চাহিদা ব্যাপক ছিল। এখান থেকে কমপক্ষে পাঁচ কুইন্টাল গাঁদা এবং লক্ষাধিক পদ্ম বিভিন্ন বাজারে গিয়েছে। সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ নায়েক জানান, এই সময় কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে ১ থেকে ২ টাকায় পদ্ম বিক্রি হত। সেখানে এদিন পদ্ম বিক্রি হয়েছে ৮ থেকে ১০ টাকায়। কলকাতা ও শহরতলির বাজারে পদ্ম বিক্রি হয়েছে ১২ থেকে ১৫ টাকায়। ফলে খুশি ফুলচাষি থেকে ফুল ব্যবসায়ীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ