Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বিতীয়বার বিয়ে করলেন বাদশা, পাত্রী পাঞ্জাবি অভিনেত্রী

চুপিসাড়ে বিয়ে করলেন গায়ক তথা র‌্যাপার বাদশা। আজ, মঙ্গলবার সকাল থেকেই নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিবাহ বিচ্ছেদের ৬ বছর পর আজ হঠাৎই তাঁকে বরবেশে দেখে বেশ চমকেই যান নেটিজেনরা।

দ্বিতীয়বার বিয়ে করলেন বাদশা, পাত্রী পাঞ্জাবি অভিনেত্রী
  • ২৪ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

মুম্বই, ২৪ মার্চ: চুপিসাড়ে বিয়ে করলেন গায়ক তথা র‌্যাপার বাদশা। আজ, মঙ্গলবার সকাল থেকেই নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিবাহ বিচ্ছেদের ৬ বছর পর আজ হঠাৎই তাঁকে বরবেশে দেখে বেশ চমকেই যান নেটিজেনরা। জানা গিয়েছে বাদশা বিয়ে করেছেন পাঞ্জাবি অভিনেত্রী তথা মডেল ঈশা রিখিকে। কিন্তু অনেকেই এই খবর বিশ্বাস করতে পারছেন না। কারণ আগে থেকে বিষয়টির বিন্দুবিসর্গও কেউই নাকি জানতে পারেননি। এতটা গোপনীয়তা বজায় রেখে একজন নামজাদা গায়ক কী এভাবে বিয়ে করতে পারেন? ফলে এই বিয়ের সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান।

Advertisement

তবে সমাজমাধ্যমে নববধূ ঈশার মা পুনম রিখি বিয়ের ছবি-ভিডিও আপলোড করেছেন। লিখেছেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ছবিতে দেখা যাচ্ছে, বাদশা পরেছিলেন পাঞ্জাবি। মাথায় ছিল পাগড়ি। অন্যদিকে নববধূকে লাল চুড়িদারে দেখা যায়। হাতে ছিল চূড়া এবং গায়ে ছিল সোনার গয়না। ছবি-ভিডিওতে তাঁদের মালাবদল করতেও দেখা যায়। এছাড়া রয়েছে তাঁদের আশীর্বাদের ছবিও। নানা খুশির মূহুর্তের ছবিও ফুটে উঠেছে তাতে। তবে আপাতত গায়কের পক্ষ থেকে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বক্তব্য রাখা হয়নি। এমনকী নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি-ভিডিও শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। তবে সমাজমাধ্যমে তাঁদের ছবি দেখে যারপরনাই খুশি অনুরাগীরা। এরপর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে। উল্লেখ্য, এর আগে ২০১২ সালে জ্যাসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশা। ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ