Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ষোলোয় সিন্ধু ও আয়ূষ

বিশ্বচ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। বুধবার মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কানাডার ওয়েন ইউ ঝাংকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন তিনি।

শেষ ষোলোয় সিন্ধু ও আয়ূষ
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বচ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। বুধবার মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কানাডার ওয়েন ইউ ঝাংকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। দু’বারের ওলিম্পিকস পদক জয়ী ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২১-১৭। রীতিমতো দাপট দেখিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছেন সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন আয়ূষ শেঠিও। শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রমাকে ২১-৮, ২১-১০ গেমে হারিয়েছেন তিনি। তবে হতাশ করলেন লক্ষ্য সেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে থাকা আমেরিকার গ্যারেত ট্যানের কাছে ২১-১৯, ১৯-২১, ১৭-২১ গেমে হেরেছেন তিনি।

Advertisement

গত কয়েক বছর একদমই ভালো কাটছিল না সিন্ধুর। সেখান থেকে প্রত্যাবর্তনের রহস্য কী? হায়দরাবাদি শাটলার কৃতিত্ব দিয়েছেন বিরাট কোহলিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে  সিন্ধু বলেন, ‘কোহলি আমার কাছে বড়ো ভাইয়ের মতো। কিছুদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছিল। তখন বিরাট বলে, ধৈর্য ধর ও খেলাটা উপভোগ কর। সারা বিশ্বকে দেখিয়ে দাও, তুমি কী করতে পার। ওর মূল্যবান পরামর্শ দারুণ কাজে এসেছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ